প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বরিশাল নগরের রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক ডা. আনোয়ার হোসেন।
মঙ্গলবার (০৯ জুন) রাত ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, ৮ জুন সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মরদেহ সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন তার ভাই দেলোয়ার হোসেন।
বার্তাবাজার/এমকে