নওগাঁয় অস্ত্র ও ডাকাতিসহ ৬ মামলার আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

নওগাঁর পোরশায় অস্ত্র ও ডাকাতিসহ ৬ মামলার আসামি দেলোয়ার হোসেন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে রাতে উপজেলার ফকিরের মোড়ে এই ঘটনা ঘটেছে।

পোরশা থানার ওসি সাহিনুর রহমান জানান, ডাকাতি অস্ত্রসহ ছয় মামলার আসামী দেলোয়ার হোসেনকে আটকের পর তার তথ্য দেওয়া মতে মঙ্গলবার (৯জুন) ভোরে রাতে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশের উপর আক্রমণ চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার । পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করে পুলিশ। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর