প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবিরের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
সোমবার (০৮ জুন) রাত আড়াইটায় পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মো. ফখরুল কবির ১ জুন করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বার্তাবাজার/এমকে