টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া দায়িত্ব থেকে বহিষ্কার

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের আলোচিত ও সমালোচিত চেয়ারম্যান শাহজাহান মিয়াকে সাময়িক ভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। ৭ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব ইফতেখার উদ্দীন স্বাক্ষরিত এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য মতে, টেকনাফ উপজেলার ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়ার বিরুদ্ধে টেকনাফ থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফৌজদারী মামলা নং-৯৩ এবং মামলা নং ৯৪, তারিখ ২৮জুলাই ২০১৯ এর অভিযোগ পত্র আদালত কর্তৃক গৃহিত হয়। সুতরাং তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্র‍য়োগ প্রশাসনিক দৃষ্টি কোন থেকে সমীচীন নয়।

সেহেতু তাঁর কর্মকান্ড পরিষদ ও জনস্বার্থ পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা (৩৪)১ অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মাদক বিরোধী অভিযান শুরু হলে টেকনাফ সদর ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়া তার পিতা সাবেক টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ক্ষমতা বলে বেশ কিছু সময় এলাকায় প্রকাশ্যে ছিলো।

পরবর্তিতে গত উপজেলা নির্বাচনে জাফর আহমদ ধরাশায়ী হলে পিতা পুত্র উভয়ে আত্মগুপনে চলে যায়। তারা একই পরিবারে পিতা-পুত্র চার জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত শীর্ষ ইয়াবা কারবারি। তার অপর ভাই দিদার মিয়া ১০২জন শীর্ষ ইয়াবা কারবারীর সাথে আত্মসর্পণ করে কারাগারে রয়েছে।

সূত্র মতে, শাহজাহান মিয়ার বিরুদ্ধে বিগত সময়ে অস্ত্র এবং ইয়াবাসহ ৫ টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে শাহজাহান মিয়ার বিদেশ পালানো নিয়ে গোয়েন্দাদের সতর্কবার্তা ছিলো। সে কারণে তার বিদেশ গমণের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

অবশেষে গত বছর ২৫ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারত পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক পরবর্তী টেকনাফ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার পিতা জাফর আহমদ ও তার মা’র বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের দ্বায়ে দুদকের দায়ের করা মামলায় বর্তমান পলাতক রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর