ঢাকায় হঠাৎ কুয়াশা

এখন শীতকাল নয়। শীতের কোনো আমেজও নেই। উল্টো রয়েছে দাবদাহ। কয়েকদিন ধরেই চলছে তীব্র গরম।

কিন্তু এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার(৯ জুন) ভোরে ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ কুয়াশার দেখা মিলেছে।

কিছু দক্ষিণা বাতাস আছে, এ কারণে দু-একটা জায়গায় কুয়াশা দেখা গেছে। আর কিছুটা জলীয়বাষ্প এসেছে বলে জানান, আবহাওয়াবিদ আরিফ হোসেন।

গতকাল ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টিটা পুরোপুরি হয় নাই। আরেকটু বৃষ্টি হলে এই কুয়াশাটা থাকত না। যার কারণে, যতটুকু জলীয়বাষ্প ছিল ততটুকু ওই ভূমির কাছাকাছি থেকে ভোরবেলায় কুয়াশায় পরিণত হয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অসময়ে এমন শীতল পরিবেশ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নতুন এক উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে গরমের মধ্যে এমন কুয়াশা ও ঠাণ্ডার কারণে বেড়ে যেতে পারে সর্দি হাঁচি কাশির উপসর্গ।

তবে, সব সর্দি-কাশি গলা ব্যথা মানে করোনাভাইরাসের সংক্রমণ নয়, সিজনাল ফ্লু থেকেও এমনটা হতে পারে। এতে কিছুটা বাড়তি সতর্কতা থাকলে অনেকটা সুরক্ষা মিলবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর