সৌদিতে করোনা শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে

সৌদি আরবে বেড়েছে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা। দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

সৌদির সরকারি কর্তৃপকক্ষের দেওয়া সবশেষ হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৩৬৯ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর তিন কোটি জনসংখ্যার দেশ সৌদিতে একদিনে যা সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ২৮৩ জন।

এছাড়া গত একদিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের করোনার মহামারিতে মোট মৃতের সংখ্যা এখন ৭৪৬ জন। এদিকে নতুন করে আরও ১ হাজার ৭ জন সুস্থ হওয়ার হওয়ার পর মোট সুস্থ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫২৪ জনে।

সৌদি আরবে সাম্প্রতিক দিনগুলোতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবশেষ তিনদিন প্রতিদিনই আক্রান্ত ছিল ৩ হাজারেরও বেশি। গতকাল রোববার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৪৫ জন। এর আগের দিন অর্থাৎ শনিবার ৩ হাজার ১২১ জনের ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়।

আক্রান্তের শীর্ষে রয়েছে রাজধানী রিয়াদ। শুধু রিয়াদে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে যথাক্রমে জেদ্দায (৫৭৭), মক্কা (৭৬), দাম্মাম (৩০১) , হুফোফে (২৪১), কাতিফ (২২৪), আল-খোবার (১৮০) এবং মদিনায় (২৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর