করোনায় মারা গেলেন উপ কর কমিশনার

করোনাভাইরাসে প্রাণ কেড়ে নিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার সুধাংশু কুমার সাহা’র।

সোমবার (০৮ জুন) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুধাংশু কুমার সাহা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি ২৭তম বিসিএস কর ক্যাডারের (১ম) সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

এনবিআর সূত্রে জানা যায়, সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ ঢাকাতে কর্মরত ছিলেন। তিনি গত ১৪ মে সর্বশেষ অফিস করেন। এরপর তার জ্বরসহ করোনাভাইরাসের আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করান।

তার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর