এবার করোনায় আক্রান্ত যশোর-৪ আসনের এমপি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়।

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা করে পাওয়া রিপোর্টে জানা যায় তিনি করনায় আক্রান্ত।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, রিপোর্টে করোনা পজিটিভ আসার পর সোমবার দিবাগত রাত ১ টার দিকে যশোরের সম্মিলিত সামিরিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর