রাজধানীর কোন এলাকায় কতজন করোনায় আক্রান্ত?

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৫ জন। যার ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩০ জন।

রাজধানীতে ক্রমশই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্য মতে রাজধানীতে সবচেয়ে বেশি আক্রান্ত হল মিরপুরে। মিরপুর এলাকায় আক্রান্তের সংখ্যা ৪১৩ জন। এরপরের অবস্থান কাকরাইলে। এ এলাকায় আক্রান্ত ২৯৮ জন। এছাড়াও যাত্রাবাড়ীতে ২৭৯, মহাখালীতে ২৫৯, মোহাম্মদপুরে ২২৪, মুগদায় ২২১, রাজারবাগে ২০৭, উত্তরায় ১৬২, তেজগাঁওয়ে ১৫৩, মগবাজারে ১৫১, লালবাগে ১২৬, বাবুবাজার এলাকায় ১২৬, মালিবাগে ১১৯, ধানমন্ডিতে ১১৬, বাড্ডায় ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়াও অন্যান্য এলাকার মধ্যে খিলগাঁও ৯৮, গেন্ডারিয়া ৮৭, বংশাল ৮৫, বাসাবো ৮০, ওয়ারী ৭৯, আগারগাঁও ৭৮, শাহবাগ ৭৫, গুলশান ৭৫, শ্যামলী ৭৩, চকবাজার ৭১, হাজারীবাগ ৭০, পল্টন ৬৪, রামপুরা ৬৪, বনানী ৬১, স্বামীবাগ ৫৬, রমনা ৫০, জুরাইন ৪৯, ইস্কাটন ৪৬, কামরাঙ্গীরচর ৪৫, মিটফোর্ড ৪৪, নয়াবাজার ৪৪, গ্রিন রোড ৪২, শান্তিনগর ৪২, আজিমপুর ৪১, সূত্রাপুর ৪০, ফার্মগেট ৩৮, নারিন্দা ৩৭, চাঁনখারপুল ৩৭, মানিকনগর ৩৬, লালমাটিয়া ৩৩, বসুন্ধরা আবাসিক এলাকা ৩১, শাঁখারীবাজার ২৮, আদাবর ২৫, টোলারবাগ ১৯, বনশ্রী ১৮, টিকাটুলি ১৪, বারিধারা ১৩, গোপীবাগ ১১, লক্ষ্মীবাজার ১০, শাজাহানপুর ১০, কোতোয়ালি ৯, নাখালপাড়া ৯, ডেমরা ৯, নাজিরাবাজার ৯, কাজীপাড়া ৮, গুলিস্তান ৭, সবুজবাগ ৭, ক্যান্টনমেন্ট ৭, জিগাতলা ৬, শনির আখড়া ৬, কল্যাণপুর ৬, কলাবাগান ৬, শেরে বাংলানগর ৬, কদমতলী ৫, শান্তিবাগ ৫, বকশীবাজার ৫, কারওয়ান বাজার ৫, এলিফ্যান্ট রোড ৫, পোস্তগোলা ৫, বেইলি রোড ৪, সায়েদাবাদ ৪, রায়ের বাজার ৪, সিদ্ধেশ্বরী ৪, মাতুয়াইল ৪, তেজতুরী বাজার ৪, শেওড়াপাড়া ৪, মালিটোলা ৪, নবাবগঞ্জ ৪, নিমতলী ৪, সেগুনবাগিচা ৪, সোয়ারীঘাট ৩, পীরেরবাগ ৩, হাতিরপুল ৩, হাতিরঝিল ৩, গোড়ান ৩, খিলক্ষেত ৩, সদরঘাট ৩, গণকটুলি ৩, তাঁতীবাজার ৩, নীলক্ষেত ৩, আবদুল্লাহপুর ৩, সেন্ট্রাল রোড ২, ইসলামপুর ২, শাহ আলীবাগ ২, দয়াগঞ্জ ২, ধোলাইখাল ২, জেলগেট ২, আরমানিটোলা ২, কুড়িল ২, মতিঝিল ২, ভাটারা ২, রায়েরবাগ ২, বাংলামোটর ২, আমিনবাজার ২, আমলাপাড়া ২, কমলাপুর ২, ফকিরাপুল ২, ইব্রাহীমপুর ২, মাদারটেক ২, রাজা বাজার ২, ইসলামবাগ ২, মেরাদিয়া ২, তেজকুনীপাড়া ২, বসিলা ১, বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, মানিকদী ১, বেড়িবাঁধ ১, বেগুনবাড়ী ১, ঢাকেশ্বরী ১, নবাবপুর ১, বানিয়ানগর ১, শ্যামপুর ১, বেগমবাজার ১, ফরিদাবাদ ১, কচুক্ষেত ১, সায়েন্সল্যাব ১, শেখেরটেক ১, কলতা বাজার ১, মোহনপুর ১, গোলারটেক ১, কাঁঠালবাগান ১, তুরাগ ১, দনিয়া ১, করাতিটোলা ১, রসুলপুর , রূপগঞ্জ ১, বিজয়নগর ১, দক্ষিণখান ১, মান্ডা ১, মণিপুর ১ ও আফতাবনগর ১ জন রোগী রয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর