চলতি মাসেই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু

জুন মাসেই আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে লন্ডন এ কাতার রুটে বিমান চলাচল শুরু হবে। সোমবার (৮ জুন) সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এই তথ্য জানান।

তিনি জানান, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রথমে লন্ডনের রুটে চলবে উড়োজাহাজ

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো.মফিদুর রহমান জানান, ‘আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছি। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হবে সেই সময়টা আমরা পরে জানিয়ে দেব।’

ফ্লাইট চালানোর সময় যাত্রী ও বিমান কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে বাতিল করা হবে সংশ্লিষ্ট ফ্লাইট। সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের আসন বণ্টন করবে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ভাড়াও বাড়বে। লন্ডন ও কাতার রুটে প্রথম ফ্লাইট চলবে। এরপর সব রুট খুলে দেয়া হবে।

 

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর