২৪ ঘন্টা পর জ্ঞান ফিরল আল্লাম শফী’র

১০৩ বছর বয়সী প্রবীণ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জ্ঞান ফিরেছে। রোববার সন্ধ্যায় তিনি জ্ঞান হারান। সোমবার সন্ধ্যায় তার জ্ঞান ফিরে আসে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

চমেক হাসপাতালের আইসিইউ’র সহযোগী অধ্যাপক হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্ঞান ফেরার পর তিনি (আল্লামা শফী) প্রথমে চিকিৎসক, নার্সদের জন্য দোয়া করেন। তাদেরকেও তিনি তার জন্য দোয়া করতে বলেন।

এর আগে আহমদ শফির চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুর ১২টায় চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান রঞ্জন কুমার নাথ ও মেডিসিন বিভাগের প্রধান সুজত পালের নেতৃত্বে এই মেডিকেল বোর্ড বৈঠকে বসে

রোববার রাতে আহমদ শফির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাকে হাটহাজারী থেকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এসময় তাঁর জ্ঞান ছিল না। রক্তে অক্সিজেনের মাত্রা ৮৬ এর নিচে নেমে আসে।

এতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট কমে আসে।

প্রবীণ এই আলেম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁকে রাইস টিউব (নাকে নল) দিয়ে শুধু তরল খাবার খাওয়ানো হচ্ছে। তিনি ভালোভাবে কথাবার্তা বলতে পারেন না, হাঁটাচলাও করতে পারেন না।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর