যশোরের কেশবপুরে এশিয়া ব্যাংক কেশবপুর শাখার ম্যানেজার মোঃ আব্দুস সামাদ মন্ডলকে(৩৬) নিজ অফিসের এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (৮ই মে) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সিংড়া গ্রামের বাদল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৩৬)। বর্তমানে তিনি কেশবপুর শহরের এশিয়া ব্যাংক শাখা’র ম্যানেজারের দায়িত্বে কর্মরত।
ধর্ষণের অভিযোগ আনা মাঠ কর্মী কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন, যাহার নম্বর—০৪ তাং-৮ই জুন ২০২০। পুলিশ ভিকটিমকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর শহরের এশিয়া ব্যাংক এফ এম ই কর্পোরেশেন শাখার ম্যানেজার সকালে নিজ অফিসে আসা মহিলা ফিল্ড ওয়ার্কারকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওই কর্মী কেশবপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ম্যানেজারকে আটক করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বার্তা বাজার’কে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি