প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টারর দিকে আরও এক পুলিশ সদ্যসের মৃত্যু হয়েছে। এবার মারা যাওয়া কনস্টেবলের নাম মো. আলমগীর হোসেন (৫৫)। তিনি ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।
সোমবার (৮ জুন) পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, করোনা শনাক্ত হওয়ায় কনস্টেবল আলমগীর হোসেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রোববার রাতে তার মৃত্যু হয়।
আলমগীর হোসেনের গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার মাজারদিয়ায়। পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বার্তাবাজার/এসজে