একদিনে গাজীপুরে আক্রান্ত আরও ৮৯

প্রাণঘাতী করোনাভাইরাসে গাজীপুরে গত একদিনে আরও ৮৯ জন আক্রান্ত হয়েছেন। জেলায় ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকসহ মোট ১ হাজার ৭৯৩ জনের দেহে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ (সোমবার) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এইসব তথ্য জানানো হয়।

জানা যায়, নতুন আক্রান্তদের মাঝে ৮৩ জন সদর উপজেলার ও কালীগঞ্জ উপজেলার আছেন ৬ জন।

এছাড়া মোট আক্রান্তদের মাঝে গাজীপুর সদরে ১২১৩ জন, কালিয়াকৈর উপজেলায় ১৮৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১৬১ জন, কাপাসিয়া উপজেলায় ১১৪ জন এবং শ্রীপুর উপজেলায় ১১৮ জন। এ পরযন্ত জেলায় সুস্থ করোনা রোগীর সংখ্যা ৩২২ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর