চলতি বছরের এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না আসায় শুধু চট্টগ্রাম শিক্ষাবোর্ডেই ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র আবার মূল্যায়নের আবেদন জমা পড়েছে।
আজ (৮ জুন) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, এবার ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী মোট ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন।
উল্লেখ্য, এই বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৩ হাজার ৮২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।
বার্তাবাজার/এসজে