রেশন কার্ডে পরিবারের ৬ সদস্যের নাম দিলেন ইউপি মেম্বার

সরকারি রেশন কার্ডে নিজের পরিবারের ৬ সদস্যের নাম দিয়েছেন গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদ সদস্য আ. বাতেন। সেই অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে গুনলেন ৫০ হাজার টাকা জরিমানা।

সোমবার (৮ জুন) দুপুরে টোক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই করে এই আদালত পরিচালনা করেন কাপাসিয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা।

এ বিষয়ে ইউএনও ইসমত আরা জানান, ইউনিয়ন পরিষদ মেম্বার আ. বাতেন নিজ পরিবারের ভাই, তার স্ত্রী, ভাইপোসহ ৬ জন সদস্যর নাম সরকারি রেশন কার্ডে নাম অন্তর্ভুক্ত করে দীর্ঘ দিন ধরে তা আত্মসাত করে আসছেন। যোগের সত্যতা পেয়ে তাকে এ আর্থিক দণ্ড প্রদান এবং নগদ আদায় করা হয়েছে।

অভিযুক্ত আ. বাতেন টোক ইউনিয়নের বীর উজলী, পেওরাইট ও বরদিয়া গ্রাম নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডের সদস্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর