বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি ও কটুক্তি করার অপরাধে বহিস্কার হয়েছেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এস এম জিন্নাহ। আজ (সোমবার) দুপুরে জেলা আইনজীবি সমিতির এক জরুরি সভায় অ্যাডভোকেট জিন্নাহ’র সদস্যপদ বাতিল করে এই বহিস্কারাদেশ দেয়া হয়।
জানা যায়, গত ১৬ মার্চ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটুক্তি করেন আইনজীবী এসএম জিন্নাহ। পরে তাকে শোকজ করে আইনজীবি সমিতি। শোকজের জবাব না দেয়া ও অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে জেলা আইনজীবি সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ ও কটুক্তিকরার অপরাধ প্রমাণিত হওয়ায় সভায় উপস্থিত সকলের সম্মতিতে তার সদস্য পদ বাতিল করা হয়েছে। তাকে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। এর ফলে তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন প্রাক্টিস করতে পারবেন না বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে