পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর করোনা

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী খাকান আব্বাসি ও বর্তমান রেলমন্ত্রী শেখ রশীদ আহমাদ। সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে দেশটির এই দুই ব্যক্তির করোনা আক্রান্তের কথা বলা হয়।

পাকিস্তানের বর্তমান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব দেশটির সাবেক প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে।

এই দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্বাসি ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর