কক্সবাজারে র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার মাদকসহ আটক-২

কক্সবাজারে চট্টগ্রামগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪১ হাজার ৯৩০ পিস ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১৫। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটি। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার মুছনী পাড়ার নজির আহমদের ছেলে ইয়াকুব নবী(৩৬) ও একই এলাকার সৈয়দ আলমের ছেলে মাহবুবুল আলম(২৩)।

র‍্যাব গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত সোয়া বারোটার দিকে কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশীকালে চালক ও হেল্পার কে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের অভ্যান্তরে লুকানো অবস্থা থেকে ৪১ হাজার ৯৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর