সিরাজগঞ্জে করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাংবাদিকদের মাঝে সামাজিক সংগঠন সুখ পাখি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
সোমবার (৮ জুন) দুপুরে সিরাজগঞ্জে কর্মরত শতাধিক সাংবাদিকদের মাঝে সংগঠনের পক্ষ থেকে এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমানে কার্যনির্বাহী সদস্য জাকিরুল ইসলাম সান্টু ও কোষাধ্যক্ষ সুকান্ত সেন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেহাদুুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার হাতে এ হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয় সুখ পাখী।
এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম মোকাদ্দেস, সাহিত্য পাঠাগার সম্পাদক সিরাজুল ইসলাম শিশির, কার্যনির্বাহী সদস্য এম.এ মালেক, সদস্য টিএম এ হাসান, রাফিউল আলম বাবুল, আজিজুর রহমান মুন্না, মাকসুদা হোসেন শান্তা, সুখ পাখির পরিচালক সদস্য ইঞ্জিঃ আবু তালহা, রাসেল রহমান ও সোহেল রানা প্রমূূখ।
উল্লেখ্য সুখ পাখি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য সংগঠনটি সাংবাদিক পুলিশসহ বিভিন্ন পেশাজীবিদের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনামুলক লিফলেট বিতরণ করে আসছে। এছাড়া প্রতি শুক্রবার সুখ পাখি হ্যালো ডাক্তার” লাইভ প্রোগ্রামের মাধ্যমে সুখ পাখির ডাক্তার রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন।
বার্তা বাজার / ডাব্লিও.ডি