৩০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন

প্রাণঘাতী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (৮ জুন) প্রশাসনিক ভবন নবান্ন থেকে তিনি এই ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে মমতা ব্যানার্জি বলেন, রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিক ফেরায় করোনা বাড়ছে। মানুষের যাতায়াতেই বাড়ছে করোনা, বাড়বেও।

তিনি আরও বলেন, অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না’। পশ্চিমবাংলায় ১১ লাখ পরিযায়ী শ্রমিক ফেরত আসবে, ইতিমধ্যেই সাড়ে ৯ লাখ মানুষ ফেরত এসেছেন অন্য রাজ্য থেকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর