কবুতর চুরির অপবাদে পাইপের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন

কবুতর চুরির অপবাদে সজিব নামের এক কিশোরকে পাইপের সঙ্গে বেঁধে প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে কিরণ ও তার বাবা নিজাম সিকদার। সেই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে ঘটনাটি ঘটে। ভিডিও ভাইরাল হওয়ার পর কিরণকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ওই একই গ্রামের নিজাম সিকদারের ছেলে কিরণ কবুতর পালন করে। ৪ জুন তার কবুতর চুরি হয়। ৫ জুন শুক্রবার সকালে কিরণ ও তার বাবা নিজাম সিকদার একই গ্রামের জলিলের ছেলে সজিবকে ধরে পরীরখাল বাজারে নিয়ে আসে। শত মানুষের সামনে কবুতর চুরির অপবাদে সজিবকে গাছের সঙ্গে পিছনে হাত বেঁধে কিরণ ও তার কাবা নিজাম সিকদার বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। সজিবের চিৎকারে পরীরখালের আকাশ ভারী হলেও কিরণ ও তার বাবা নিজামের হৃদয়ে মায়া জমেনি। বর্বরতার দৃশ্য শত মানুষ দেখে ভিডিও ধারণ করলেও কেহ প্রতিবাদ করতে সাহস পায়নি। সজিবের মা রেণু বেগম বুকফাটা আর্তনাদ করলেও তার ছেলেকে সেদিন কেউ রক্ষা করেনি।

ভিডিও…..

কবুতর চুরির অপবাদে পাইপের সঙ্গে বেঁধে এক কিশোরকে নির্যাতন

কবুতর চুরির অপবাদে পাইপের সঙ্গে বেঁধে এক কিশোরকে নির্যাতনবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/180588

Gepostet von Barta Bazar am Montag, 8. Juni 2020

রেণু বেগম বলেন, আমি একজন মা হয়ে ছেলের নির্যাতন চোখের সামনে দেখতে হয়েছে। স্থানীয়ভাবে কারো কাছে বিচার না পেয়ে বরগুনা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, আমরা সজিবের মায়ের অভিযোগ রেকর্ড করেছি। এ ঘটনায় জড়িত কিরণকে সোমবার গ্রেফতার করা হয়েছে। অপরাধী যেই হোক কোন ছাড় দেয়া হবে না। কেউ অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। কেউ আইনের উর্ধ্বে নয়।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর