পদ্মাসেতুর ৩১তম স্প্যান স্থাপনের জন্য বুধবার নৌ চলাচল বন্ধ

আগামী বুধবার (১০ জুন) শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ রুটের মাঝ বরাবর স্থাপন করা হবে পদ্মা সেতুর ৩১তম স্প্যান। স্থাপন কাজ চলার জন্য ওইদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে সক্ল ধরণের নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (৮ জুন) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সেতু বিভাগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর