বিদ্যালয়ের সবাই ফেইল করায় প্রধান শিক্ষককে শোকজ

দিনাজপুরের খানসামা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে শোকজ করা হয়েছে।

জানা যায়, বিদ্যালয়টি থেকে চলতি বছর ৭ জন পরীক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়। ফলাফলের এই ধ্বসের সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে গত ২ জুন উপজেলা মাধ্যমিক অফিস থেকে ৩ কার্যদিবসের মধ্যে জবাব্দেয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়।

এ বিষয়ে, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমুল হক জানান, শোকজ করার পর প্রধান শিক্ষক শরিফুল ইসলাম দায়সারাভাবে লিখিত জবাব দিয়েছিল। তবে সে জবাবে ভাষাগত সমস্যা ও বানান ভুল হওয়ায় তা গ্রহণ করা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর