মানিকগঞ্জের সিংগাইরে নানার বাড়ি বেড়াতে গিয়ে ইটভাটার পুকুরে ডুবে বাহরাইন প্রবাসী কালাম খাঁর শিশু ছেলে মোঃ নাসিম খাঁ (৭) মারা গেছে। সোমবার (৮ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জাইল্যা গ্রামের এমএবি ইটভাটার পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু নাসিম খাঁর বাড়ি একই উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রাম নিজ বাড়ি থেকে নাসিম মায়ের সাথে রবিবার দুপুরে জাইল্যা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার শিশু ছেলেকে রেখে নিহতের মা এবং নানী ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যান।
এ সময় অন্য শিশুদের সাথে পার্শ্ববর্তী ইটভাটার একটি পুকুর পাড়ে খেলতে গেলে একপর্যায় ওই পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে বাস্তা দি ঢাকা ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি