সংসদের জন্য ৩৩৫ কোটি টাকার বাজেট

নতুন অর্থবছরের (২০২০-২০২১) জাতীয় বাজেট ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১১ জুন সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। গত বছরের তুলনায় এ বাজেট ৩ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংসদ সচিবালয়ের ৩১ তম এই বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর