শার্শায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় দুই কেজি গাঁজাসহ আসাদুজ্জামান সোহাগ (৩৭)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

সোমবার (৮ই জুন) দুপুরে শ্যামলা গাছী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আসাদুজ্জামান সোহাগ( ৩৭)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে (এএসআই) মোঃ শামসুজ্জামান শার্শা উপজেলার শ্যামলা গাছী ফিলিং স্টেশন সামনে অভিযান চালিয়ে আসাদুজ্জামান সোহাগ নামে একজনকে আটক করেন।পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ০২ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরো জানান,আটককৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর