দেশে গত ২৪ ঘন্টায় পুলিশ বাহিনীতে আবারও আক্রান্তের রেকর্ড হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৪০৬ জন পুলিশ সদস্য। আজ (সোমবার) দুপুর পর্যন্ত দেশে মোট পুলিশ সদস্য আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬১২ জন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই (ডিএমপি) রয়েছেন ১ হাজার ৮৫০ জন সদস্য। ইতোমধ্যে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮২৩ জন পুলিশ সদস্য।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহে এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’
বার্তাবাজার/এসজে