ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে সংক্রমণ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় অক্সিজেন দেয়া হচ্ছে। আজ (সোমবার) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ তথ্য জানান।

মো. ফরহাদ হোসেন বলেন, স্যারের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে তাকে সার্বক্ষণিক অক্সিজেন দেওয়া হচ্ছে। পাশাপাশি অ্যান্টিবায়োটিক ওষুধও দেওয়া হয়েছে তাকে। তার খাওয়া-দাওয়ার পরিমাণও কমে গেছে। চিকিৎসকরা বলছেন, তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। আগে স্যারের সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করা হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।’

গত ২৫ মে নিজেদের উদ্ভাবিত কিটে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পরে বিএসএমএমইউ হাসপাতালে পিসিআর টেস্ট করালেও একই রেজাল্ট আসে। গত ২৬ মে তিনি প্রথম প্লাজমা থেরাপি নেন।

ডা. জাফরুল্লাহর করোনা শনাক্তের পর টেস্ট করানো হলে তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনা ধরা পড়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর