চট্টগ্রামে নিখোঁজ ১০৫ করোনা রোগী

চট্টগ্রামে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারী করোনা ভাইরাস। মৃত্যুর শতক পেরিয়ে এখন আক্রান্তের সংখ্যাও ৪ হাজার ছাড়িয়েছে। এর মাঝে সন্ধান পাওয়া যাচ্ছে না ১০৫ করোনা রোগীর। এমন পরিস্থিতিতে চট্টগ্রামকে রেডজোন হিসাবে চিহ্নিত করে কঠোর লকডাউন দেয়ার দাবী জানাচ্ছেন চিকিৎসকরা।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮ জন। এর মধ্যে নগরীর কোতোয়ালি এলাকায় ৩৭৯ এবং জেলার হাটহাজারীতে ১৭০ জন। সরকারি হিসাব মতে মৃত্যুর সংখ্যা ১শ।

চিকিৎসকদের সংগঠন স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আ ন ম মিনহাজুর রহমান বলেন, অফিসিয়ালি চট্টগ্রামে যে আক্রান্তের কথা বলা হচ্ছে তা আরও বেশি হবে বলে আমরা মনে করি। মৃতের সংখ্যা ১ শ’ বলা হলেও যারা লাশ দাফন করে তারা বলছে গত আড়াইমাসে এ সংখ্যা সাড়ে ৩ শ।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর