করোনায় সৌদি যুবরাজের মৃত্যু

সৌদি আরবের রাজ পরিবারেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। মধ্য প্রাচ্যের ধনী দেশ হিসাবে পরিচিত সৌদি আরবের রাজ পরিবারের কিছু করোনা আক্রান্ত সদস্য ইতোমধ্যে হাসপাতালে ও নিজেদের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মাঝে এক যুবরাজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডিল ইস্ট মনিটর।

দেশটির সরকারি প্রকাশোনা থেকে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা গেছেন যুবরাজ সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ।

রয়্যাল কোর্ট তার মৃত্যুর ঘোষণা দেয়। কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি কোর্ট। তবে বলা হচ্ছে, যুবরাজের মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্যই হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর