ডিপ কোমায় চলে যাওয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আজ (সোমবার) বিকালে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন চিকিৎসকেরা।
তবে আজ বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আবার করোনা টেস্ট করে যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে মোহাম্মদ নাসিমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হতে পারে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এমন পরিকল্পনা চলছে।
এর আগে ১ জুন জ্বর-কাশিসহ ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে মোহাম্মদ নাসিমের করোনা ধরা পড়ে। এরপর শুক্রবার ভোরে তিনি ব্রেনস্ট্রোক করেন। হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। কিন্তু সফল অস্ত্রোপচার হলেও তিনি অচেতন অবস্থায় আছেন।
বার্তাবাজার/এসজে