৫ টাকা না দেওয়ায় মা’কে কুপিয়ে হত্যা করলো শিশু পুত্র

মায়ের কাছে ৫ টাকা চেয়ে না পাওয়ায় হাতে থাকা হাঁসুয়া দিয়ের মায়ের বুকে আচমকা কোঁপ বসায় ৭ বছর বয়সী শিশু পুত্র ফাহিম। পরে মূমুর্ষ অবস্থায় আহত মা’কে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া গ্রামে।

নিহত ফাতেমা তুজ্জ জোহরা (২৮) ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের মেয়ে।

এ বিষয়ে রাজশাহীর দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খেলার সময় ৫ টাকার জন্য মায়ের কাছে বায়না করে শিশু ফাহিম। টাকা দিতে তার মা রাজি না হওয়ায় হঠাৎ করে মায়ের বুকে হাঁসুয়া দিয়ে কোপ দেয় ফাহিম। এতেই মৃত্যু হয় মায়ের।

তিনি আরও বলেন, ওই শিশু বুঝতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর