চুয়াডাঙ্গায় ২ টি গোডাউন থেকে সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। পরে তাৎক্ষনিকভাবে গোডাউন দুটিকে সিলগালা করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা শহরের চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের সাতগাড়ীতে ২টি গোডাউন রয়েছে। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা চাল রাখা হয়। খাদ্য অধিদপ্তরে প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার গায়ে লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। সোমবার (৮ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়।
এ সময় গোডাউন মালিক নজরুল বলেন, চালের মালিক আলমডাঙ্গার গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছে। নজরুলের কথায় অসংগতি লক্ষ্য করায় উপজেলা নির্বাহী অফিসার গোডাউন ২টি সিলগালা করে দেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/টি.সি