রেড জোন রাজাবাজার এলাকা লকডাউন হচ্ছে মঙ্গলবার

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা রেডজোন হিসেবে লকডাউন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (০৮ জুন) রাত ১২ টা অর্থাৎ মঙ্গলবার দিনটির গণনার শুরুর রাত ১২ টা থেকে এটি কার্যকর হবে।

এর আগে, ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে তিন রংয়ে ভাগ করা হয়। রাজধানী ঢাকায় প্রতি এক লাখ মানুষের ৩০ কিংবা ৪০ জনের বেশি আক্রান্ত এমন এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড বা লাল জোনে চিহ্নিত করে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আরও বলা হয়, ৩ থেকে ২৯ কিংবা ৩৯ জন আক্রান্ত এলাকাকে বিবেচনা করা হবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ইয়েলো বা হলুদ জোন। বাকি এলাকাগুলো চিহ্নিত হবে গ্রিন বা সবুজ জোন হিসেবে। প্রতিটি জোনের জন্য থাকছে আলাদা আলাদা নির্দেশনাবলী। সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মেনে চলতে হবে তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর