পঞ্চগড়ে নদীতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরুকে গোসল করাতে গিয়ে নদীর পানিতে ডুবে রাজিউল ইসলাম বাঙালী (৪৭) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলার শালবাহন ইউনিয়নের বালাবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ওই শারীরিক প্রতিবন্ধী একই এলাকার এমাজ উদ্দীনের ছেলে।

শালবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, প্রতিদিনের মত নদীতে সে গরুকে গোসল করাতে নিয়ে যায়। এ পর্যায়ে গরু বাড়িতে ফিরে আসলেও সে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে স্থানীয়রা ওই শারীরিক প্রতিবন্ধীর মৃতদেহ নদীর পানিতে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় তিনি নদীর পানিতে ডুবে মারা গেছেন।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শারীরিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর