টাঙ্গাইলে বাবাকে বাঁচাতে বিদ্যুৎ স্পৃষ্টে মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিয়া আক্তার (৩৫) নামের এক মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামে । নিহত তানিয়া কাতুলী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং আটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামের শহীদুল মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন তানিয়া শশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন । ওই সময় বাড়িতে ধান উড়ানো কাজে বাবাকে দেখে সে এগিয়ে আসেন । একপর্যায়ে বাবা ধান উড়ানো ফ্যানের ত্রুটিপূর্ণ তারের সাথে জড়িয়ে বৈদুতিক সংর্স্পে আসায় মেয়ে বাবাকে বাঁচাতে ফ্যান সড়াতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় । এঘটনায় বাবা জাহাঙ্গীর বেঁচে গেলেও তানিয়া নামের ওই মেয়েটির র্মমান্তিক মৃত্যু হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাঙ্গীর ধান উড়ানোর জন্য ফ্যানের সংযোগ দেওয়ার সময় বৈদুতিক সংযোগের সংর্স্পে জড়িয়ে আটকে পড়ে । এ বিষয়টি দেখে তানিয়া ফ্যানটি সড়িয়ে নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর