ফেনীতে একদিনে রেকর্ড ৪৯ জনের করোনা শনাক্ত

ফেনী জেলায় মহামারী করোনা ভাইরাসে আজ একদিনেই নতুন ৪৯ জন আক্রান্ত হয়েছেন। এই যাবত কালে ফেনী জেলায় আজকের এই করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড সংখ্যা। আজ সোমবার দুপুরে ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, সোনাগাজী ৩ জন, ছাগলনাইয়া ৮ জন, দাগনভূইয়া ৭ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১৩ জন।

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। এদের মধ্যে সদরে ২১ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০ জন, পরশুরামে ৭ জন ও ফুলগাজীতে ৪ জন।

জেলায় এখন পর্যন্ত ৩১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফেনী সদরের ১২৪ জন, ছাগলনাইয়ায় ৩৫ জন, দাগভূঞায় ৯২জন, সোনাগাজীতে ৩৯ জন, ফুলগাজীতে ১০ জন ও পরশুরামে ৯ জন। অপর ৫ জন পাশ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর