টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক গ্রাম্য শালিসে আব্দুল্লাহ কে পিটিয়ে হত্যা করেছে।
রোববার (৭ জুন) সন্ধ্যায় হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গত ৫/৬/২০ ইং তারিখে পাওনা ৫ লাখ টাকা চাওয়ার জন্য পাওনাদার লিটন মিয়া আব্দুল্লাহ বাড়ি যায়, সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি ও লিটন মিয়া আব্দুল্লাহ চড় মারে এবং তাদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।
এ ঘটনার পরে ৭ জুন লিটন মিয়া স্হানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মেম্বার ও লিটন মিয়া বড় ভাই রশিদ উকিল এবং গ্রামের গণ্যমান ব্যক্তিবর্গদেরকে নিয়ে গ্রাম্য শালিসে বসে।শালিসে সিদ্ধান্ত আব্দুল্লাহ পাওনাদার লিটনকে ৪ লাখ ৯০ হাজার টাকা ফেরত দিবে ও তার কাছে ক্ষমা চাইবে।
কিন্তু লিটনসহ তার পক্ষের লোকজন সেটা না মেনে আব্দুল্লাহ কে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। এসময় আহত হয়েছে আব্দুল্লাহ’র ভাই ও ভাতিজা।
গ্রাম্য শালিসে উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান নাদু, ইউপি সদস্য পলাশ, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ। এলাকাবাসী তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে যায়।
বার্তা বাজার/সি.কে