দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জনের। এর মধ্যে মারা গেছেন ৪২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৯৩০ জন।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৪ হাজার ৫৬০ জন।
আজ সোমবার(৮ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় দেশে মোট ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪টি নমুনা। এই নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন।
বার্তাবাজার/কে.জে.পি