করোনা সংক্রমণ রোধে প্রশাসন যখন রাতদিন মাঠপর্যায়ে কাজ করছে তখন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক দূরত্ব বজায় না রেখে বসে পাটুয়াভাঙ্গা কলাদিয়া বাজারে ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। যেখানে ছিলো উপচেপড়া ভিড়।
আজ (সোমবার) দুপুর থেকেই দেখা যায় ওই গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। দীর্ঘদিন লকডাউনের কারণে সরকারি নির্দেশ অনুযায়ী সব ধরনের সাপ্তাহিক হাট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। গত ৩১ মে থেকে লকডাউন শিথিল করে সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানোর নির্দেশনা থাকলে তা এখন প্রায়ই উপেক্ষিত। এতে করে করোনা সংক্রমণ ঝুঁকিও অনেকটাই দৃশ্যমান। তা ছাড়া গরুর হাটগুলো এমনিতেই অস্বাস্থ্যকর হয়ে থাকে।

এ গরুর হাট-বাজারের সভাপতি আমির উদ্দিন টেলিফোনে বার্তা বাজারকে জানান, বাজার অনেক ভাল জমেছে, আর সব বিধি-নিষেধ তো মানা যায় না।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বার্তা বাজারকে জানান, “তারা আমাদের স্বাস্থ্য বিধি মেনে হাট পরিচালনা করবেন বলে আস্বস্থ্য করেছিলেন। যদি এমনটাই হয় তাহলে আমরা আবারও বাজার বন্ধ করে দিবো”।
বার্তা বাজার/এস.আর