চীনের বিরুদ্ধে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ প্রথম থেকেই করে আসছিল যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। ক্রমাগত বহির্বিশ্বের চাপ বাড়তে থাকায় অবশেষে দেশে করোনা সংক্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করল বেইজিং।
চীনে কবে, কোথায় করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে, এই শ্বেতপত্রে সেই সব তথ্যই প্রকাশ করা হয়েছে।
রোববার(৭ জুন) চীন দাবি করেছে, করোনা চীনে প্রথম ধরা পড়ে ২৭ ডিসেম্বর উহানে।
তবে করোনাভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া এবং মানবশরীর থেকে মানবশরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম জানতে পারে ১৯ জানুয়ারি।
চীনের দাবি, গত ১৯ জানুয়ারি একজনের শরীর থেকে অন্যের শরীরে সংক্রমণের এই ঘটনার পর থেকে তা রুখতে ব্যবস্থা নেয়। এরপরই বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নেয়। তবে এ দিনও নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে চীন।
করোনাভাইরাস সংক্রমণের কথা গোপন করা নিয়ে আন্তর্জাতিক স্তরে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আত্মপক্ষসমর্থনে শ্বেতপত্রে বিশদে ব্যাখ্যাও দিয়েছে চীন।
বার্তাবাজার/পি.এইচ