নারায়ণগঞ্জ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে মৃত্যু হয়েছে আরও চার জনের। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৯ জন। নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ হাজার ৫৯৪ জনে।
সোমবার (০৮ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
রোববারের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৫০০। মোট সুস্থ ৯১০জন। মোট মৃত্যু ৮৫।
সোমবার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যা মতে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, মোট আক্রান্ত ৩৫৯৪ জন। নতুন কোন সুস্থের তথ্যও নেই, মোট সুস্থ ৯১০ জন। আরও ৪ জনসহ মোট মারা গেছেন ৮৯ জন।
এলাকা ভিত্তিক এ পর্যন্ত প্রাণ হারিয়েছে আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮, সোনারগাঁও উপজেলায় ১২ জন। পুরো জেলায় ৮৯ জন।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩১৭, বন্দর উপজেলায় ১০৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৩২৬, রূপগঞ্জ উপজেলায় ৫৬০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯৯৭ ও সোনারগাঁও উপজেলায় ২৮৬ জন। পুরো জেলায় ৩৫৯৪ জন।
বার্তাবাজার/এমকে