করোনা আতঙ্কের মধ্যে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।
আজ সোমবার (৮ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। পরে মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তাদের পরিচয়সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
পুলিশ সদরদপ্তরের তথ্য মতে, লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যাকাণ্ডের পর মানবপাচার ও সন্ত্রাস দমন আইনে সারাদেশে ২২টি মামলা করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হলো।
গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন।
বার্তাবাজার/এমকে