যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে বিজিবির গুলিতে রহমত(২১)নামে এক মাদক ব্যবসায়ি আহত হয়েছে। এ সময় বিজিবি তার নিকট থেকে ৯৭ পিছ ফেনসিডিল উদ্ধার করে।
সোমবার (৮ই জুন) ভোরে দৌলতপুর বালুর মাঠে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আহত মাদক ব্যবসায়ী রহমত (২১)হলেন, বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মফিজুরের ছেলে।
আহত মাদক ব্যাবসায়ী রহমতের মা জাহানারা বেগম বলেন,গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার সময় আমার ছেলে রহমতকে বিজিবি বাড়ি থেকে ধরে নিয়ে পাশের একটি বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। এরপর রাত্রে বাড়ি থেকে রহমত এর পিতা ও অন্যান্য লোকজন ক্যাম্পে গেলে বিজিবি তাদের চলে যেতে বলে। গভীর রাত্রে মাঠের মধ্যে গুলির শব্দ শুনে খোঁজ নিয়ে জানা যায় তার ছেলে রহমতকে বিজিবি পায়ে গুলি করেছে। সে এখন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।তার মায়ের কাছে রহমত কি কাজ করে জানতে চাইলে তিনি বলেন,আমার ছেলে ফেনসিডিলের জনে যেত।
২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার সাইফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, সোমবার ভোর বেলায় চোরাকারবারিরা ভারত থেকে ফেনসিডিল এর চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দৌলতপুর বালুর মাঠ এলাকায় তাদের ধাওয়া করলে চোরাচালানিরা বিজিবির উপর আক্রমন করে। এসময় বিজিবি আত্নরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে রহমত নামে এক ফেনসিডিল ব্যবসায়ির ডান পায়ে গুলি লেগে সে আহত হয়,এবং বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৯৭ পিছ ফেনসিডিল ও একটি দেশীয় তৈরী হাসুয়া দা উদ্ধার করা হয়। বিজিবি রহমতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে বিজিবির তত্বাবধায়নে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বার্তা বাজার/টি.সি