ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে

ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশেটিতে মোট আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়ে গেছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে থেকে ভারতের মহারাষ্ট্র রাজ্যেই এখন বেশি আক্রান্ত।

মহারাষ্ট্র রাজ্য সরকারের দেয়া তথ্য মতে, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। মৃত্যু ৩ হাজারের উপরে।

চীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৬ জন নতুন এ রোগটিতে আক্রান্ত হয়েছেন, যাদের অধিকাংশই সুস্থ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন, মৃত্যু ৭ হাজার ২০৭ জনের।

গোটা পৃথিবীতে এ রোগটিতে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর