বাংলাদেশ আওয়ামী লীগের সিংহপুরুষ, দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী , বরিশাল সিটি কর্পোরেশনের তরুণ মেয়র, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর , মাতা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ, বেগম সাহানারা আবদুল্লাহ রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টা ২০মিনিট এ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক যুক্ত বিবৃতিতে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা বাজার/সি.কে