নান্দাইল চৌরাস্তা বাজারের ড্রেনেজ ব্যাবস্থার বেহাল দশা

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারের ড্রেনেজ ব্যাবস্থার বেহাল দশা থাকায় জনসাধারন সহ ব্যবসায়ীগণ চরম ভোগান্তিতে পড়েছেন। সরজমিন দেখা যায়, নান্দাইল চৌরাস্তার কেন্দুয়া মোড়ে রাস্তার দুপাশে পাকা ড্রেন থাকলেও রাস্তার ও বাজারের পানি নিষ্কাশনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করে না দেওয়া বিভিন্ন ময়লা আবর্জনায় ড্রেনেজ ব্যাবস্থার খারাপ করে দিয়েছে।

এছাড়া তাড়াইল মোড়ে পুরাতন ড্রেন নির্মাণ করা হয়ে থাকলেও তা বিভিন্ন ময়লা-আবর্জনা ও পলি পরে তা বিলীন হয়েগেছে। তাই পানি নিষ্কাশনতো দূরের কথা একটু বৃষ্টিতে জলাবদ্ধতায় কর্দমাক্ত অবস্থায় বেহাল দশার সৃষ্টি হচ্ছে। এছাড়া চৌরাস্তার কিশোরগঞ্জ মোড়ের দুপাশে কোন ধরনের ড্রেন নির্মাণ না করায় একটু বৃষ্টি হলেই দাড়িয়ে থাকার অবস্থানটুকু পাওয়া যায়না। বৃষ্টির পানিতে কর্দমাক্ত নোংরা অবস্থার সৃষ্টি হওয়ায় জনসাধারন চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এছাড়া নান্দাইল চৌরাস্তায় কোন যাত্রী ছাউনী না থাকায় দূরপাল্লা যাত্রীসাধারনও প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। বারুইগ্রাম চৌরাস্তা বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে পানি জমে সওজের রাস্তার ক্ষতি সহ জনসাধারন ও ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাবে। এ বিষয়ে সরজমিনে আরো জানাযায়, প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠান/দোকান পাটের সামনে ব্যবসায়ীরা যেনতেনভাবে ময়লা আবর্জনা জমা করে রাখায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে।

অপরদিকে করোনার ক্রান্তিকালে বারুইগ্রাম চৌরাস্তা বাজারে করোনার সংক্রমণ রোধে বাজার কমিটির পক্ষ থেকে হাত ধোয়ার জন্য পাত্রের ব্যবস্থা বা জীবাণূনাশক স্প্রে ছিটানোর মতো কোন কার্যক্রম দেখা যায়নি। বর্তমানে বারুইগ্রাম চৌরাস্তা বাজার কমিটি না থাকায় কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ছবি-সংযুক্ত

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর