চাচির চালের ড্রাম থেকে ৩ বছরের শিশুর লাশ উদ্ধার

সিলেটে চাচির ঘরের চালের ড্রাম থেকে সায়েল আহমদ নামে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে।

গতকাল রোববার(৭ জুন) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির উত্তর আকাখাজানা গ্রাম থেকে সায়েলের লাশ উদ্ধার করা হয়।

নিহত সায়েল আহমদ একই গ্রামের খছরু মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন- সায়েলের চাচি সুরমা বেগম ও চাচা নাহিদ আহমদ। তারা সম্পর্কে দেবর-ভাবি।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর জানান, সকাল থেকে সায়েলকে না পেয়ে বাড়ি ও আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেন বাবা-মা। বাড়ির পুকুরে জাল ফেলেও খোঁজা হয়। সন্ধ্যায় ছোট চাচা রুনু মিয়ার স্ত্রী সুরমা বেগমের ঘরে খোঁজার একপর্যায়ে চালের ড্রামের ভেতর শিশুটির লাশ পান তারা। পরে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর