যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২০ লাখ ছাড়াল, মৃত্যু এক লাখ ১২ হাজার

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও ২০ লাখ ছাড়িয়েছে। তবে সংক্রমণের দিক থেকে শীর্ষে থাকলেও মৃত্যুহারে বেশ পিছিয়েই রয়েছে তারা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের। আক্রান্ত ২০ লাখ ০৭ হাজার ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন সাত লাখেরও বেশি মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর